দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে কাজিয়াটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি স্টেশনের দিকে আসছিল। এ সময় স্টেশন থেকে প্রায় ২০০ গজ দূরে রেললাইন পার হওয়ার সময় ওই নারী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়দের বরাতে তিনি বলেন, নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে হাতে শাখা থাকায় তিনি সনাতন ধর্মাবলম্বী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
জে আই